empty
19.06.2026 08:04 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৯ জুন

বিটকয়েনের মূল্য বর্তমানে $62,500-এর নিচে অবস্থান করছে এবং যেকোনো মুহূর্তে আরও দরপতনের আশঙ্কা রয়েছে। গতকাল ইথেরিয়ামের মূল্য $1,670-এ নেমে গেলেও পরে তা কিছুটা বৃদ্ধি পায়।

This image is no longer relevant

ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিতের পর বিটকয়েন এবং ইথেরিয়াম ইটিএফ থেকে বিনিয়োগ উত্তোলন পুনরায় শুরু হওয়ার খবরের প্রেক্ষাপটে এই দরপতন ঘটছে। স্পষ্টতই, সাম্প্রতিক এই স্বস্তি স্বল্পস্থায়ী ছিল। টানা ১৮ দিন ধরে বিনিয়োগ বহিপ্রবাহের মাঝে একদিনের অন্তঃপ্রবাহের পরই বিটকয়েন এবং ইথেরিয়াম স্পট ইটিএফ থেকে পুনরায় বিনিয়োগ উত্তোলনের প্রবণতা শুরু হয়। এর ফলে বিটকয়েন ইটিএফ থেকে ৮২.২ মিলিয়ন ডলার এবং ইথেরিয়াম ইটিএফ থেকে ২৯.৪ মিলিয়ন ডলার বিনিয়োগ হ্রাস পায়—যা যৌক্তিকভাবেই আগের রাতে যা ঘটেছিল তারই ধারাবাহিকতা।

কেভিন ওয়ার্শের অধীনে ফেডের প্রথম বৈঠকে কঠোর আর্থিক নীতিমালার পূর্বাভাস দেওয়া হয়: সুদের হার অপরিবর্তিত রাখা হলেও, ফেড কমিটির বেশিরভাগ সদস্য ২০২৬ সালের শেষ নাগাদ সুদের হার কমানোর আশা করছেন না, যদিও কেউ কেউ সুদের হার বৃদ্ধিরও আশঙ্কা করছেন। এর প্রতিক্রিয়ায় বিটকয়েনের মূল্য ২.২% কমে $64,150-এ নেমে আসে, অন্যদিকে ইথেরিয়ামের মূল্যও ৩% হ্রাস পায় এবং ইটিএফে বিনিয়োগ প্রবাহ দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সুযোগে ক্রিপ্টোভিত্তিক বিনিয়োগ থেকে বেরিয়ে আসছেন।

অল্টকয়েনগুলোর মধ্যেও বাছাইকৃত চাহিদার অনুরূপ চিত্র বেশ স্পষ্ট। HYPE-এ ২.১ মিলিয়ন ডলার, SOL-এ ১.১ মিলিয়ন ডলার এবং DOGE-এ মাত্র ২০০,০০০ ডলার আকৃষ্ট হয়েছে। XRP, BNB, LINK, AVAX, LTC, HBAR এবং DOT-এ কোনো বিনিয়োগ প্রবাহ দেখা যায়নি। সকল অল্টকয়েনভিত্তিক ইটিএফ জুড়ে মোট বিনিয়োগ প্রবাহ ৩.৪ মিলিয়ন ডলারের সামান্য বেশি ছিল, যেখানে বিটকয়েন এবং ইথেরিয়াম ইটিএফ থেকে মোট বিনিয়োগ বহিঃপ্রবাহ ছিল ১১১ মিলিয়ন ডলার। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তা পরিবর্তিত হয়নি: বিপুল পরিমাণ মূলধন অল্টকয়েনে পুনঃবিনিয়োগ না হয়েই বিটকয়েন এবং ইথেরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে, যা কেবল ক্রিপ্টো মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এর আংশিক কারণ হতে পারে "এআই সামার" এবং এআই অবকাঠামোর দিকে মূলধনের আগমন।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $63,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $62,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $63,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $62,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,900 ও $63,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $61,400-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $62,300-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $61,400-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $62,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,300 ও $61,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,732-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,701-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,732-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $1,682 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,701 ও $1,732-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,652-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,682-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,652 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $1,701-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,701 ও $1,732-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.